অপরাধ

পল্লবীর সাহিনুদ্দিন হত্যায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যায় আরেকজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। তার নাম মোহাম্মদ তাহের।

রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শাহবাগ মোড় এলাকা থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত আসামি। গ্রেফতার তাহেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

প্রসঙ্গত, সাবেক এমপি আওয়ালের আলীনগর প্রজেক্টের কার্যক্রম (বাউন্ডারি গেইট ও পিলার) পরিচালনার সময় সাহিনুদ্দিনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ প্রদান করেন আওয়াল। তার নির্দেশনা মোতাবেক সুমনের নেতৃত্বে গত ১৬ মে বিকেল ৪টায় সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভিতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

প্রকাশ্য দিবালোকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় সাহিনুদ্দিনের মায়ের অভিযোগের প্রেক্ষিতে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।

উল্লেখ্য, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় ৯ জন ও তদন্তে প্রাপ্ত ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

এজাহারভুক্ত গ্রেফতার আসামিরা হলেন- এম এ আওয়াল, সুমন ব্যাপারী, মো. টিটু, মো. দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো. মুরাদ, কালু, কিবরিয়া ও মোহাম্মদ তাহের। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতাররা হলেন- রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা