অপরাধ

পুলিশ প্রধানের উদারতা!

নিজস্ব প্রতিবেদক: সাধারণত প্রতিষ্ঠান বা সংস্থার প্রধান কর্তাব্যক্তিরা থাকেন সবকিছুর ঊর্ধ্বে। রাখেন নিজেদের ধরা ছোঁয়ার বাইরে। তবে ভিন্ন এক ধরণের চিত্রে বাধা পড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। তিনি সাধারণ কনস্টবলের সঙ্গে মুষ্টি ছোঁয়াচ্ছেন।

এমন একটি ছবি বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকেই বিষয়টির প্রশংসা করছেন।

স্বয়ং পুলিশের ফেসবুক পেজে এই ছবি নিয়ে লেখা হয়েছে, নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধতনের ঔদার্য প্রকাশ পায়।

স্রেফ হাত মেলানোর একটি ছবি। একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক, অন্যপাশে বাংলাদেশ পুলিশের কনস্টেবলবৃন্দ। কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তাঁরা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন!

এভাবে হাতে হাত লাগিয়ে বিদায় নেন তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছবি হয়ে ওঠে।

এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সাথে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি।

আল মামুন জীবন লেখেন, যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ।

লেলিন চেকব লেখেন, এটি নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছবি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা