অপরাধ

স্বর্ণের বার ডাকাতিতে ডিবির এসআই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ফেনীর বহুল আলোচিত স্বর্ণের বার ডাকাতি মামলায় ফিরোজ আলম নামে এক এসআইকে গ্রেফতার করা হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআই ফিরোজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, স্বর্ণের বার ডাকাতির সঙ্গে আরও বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিভিন্ন দল এ নিয়ে কাজ করছে।

গত ৮ আগস্ট বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের সামনে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে ২০টি স্বর্ণের বার লুট করে নিয়ে যায় ডিবি পুলিশ দল। ১০ আগস্ট রাতে ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে ছয় পুলিশকে আসামি করে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেন।

মামলার পর ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে আত্মসাৎকৃত ২০টি বারের মাঝে ১৫টি ওসি মো. সাইফুল ইসলামের বাসা থেকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোচিত এ মামলায় এসআই ফিরোজ আলম ছাড়াও এ মামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, নুরুল হক, মিজানুর রহমান, এএসআই অভিজিত বড়ুয়া, মাসুদ রানা এবং ছমদুল করিম ভুট্টু নামের এক ব্যক্তি কারাগারে রয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত ৭ পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা