অপরাধ

৫ দিনের রিমান্ডে সিআইডির আকসাদুর

নিজস্ব প্রতিবেদক: বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে করা মামলায় সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের উপ-পরিদর্শক (বরখাস্তকৃত) আকসাদুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিনের আবেদন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আকতার বলেন, গত বছরের ১৯ আগস্ট সকাল ৭টায় রাজধানীর কাকলী এলাকা অতিক্রম করতে দেখা যায় একটি সিএনজি অটোরিকশাকে। সেটিকে অনুসরণ করছে একটি মোটরসাইকেল, পেছনে একটা মাইক্রোবাস, তার পেছনে আরও দুটি মোটরসাইকেল।

একটি সিসি ক্যামেরার ফুটেজে বনানী ওভারপাসের ঠিক আগে ওই সিএনজিটিকে অনুসরণ করতে দেখা যায় মোটরসাইকেল ও সাদা রংয়ের একটি গাড়িকে।

আরেকটি ক্যামেরায় একই দৃশ্য ধরা পড়ে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায়। ব্যারিকেড দিয়ে আটকানো হয় সিএনজি। ভেরতে থাকা দুবাইপ্রবাসী রোমানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তোলা হয় গাড়িতে। রোমানের লাগেজে থাকা ৫ হাজার ডলার, ২ হাজার দিহরাম ও বাংলাদেশি ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেওয়া হয় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়।

ঘটনায় পরদিন বিমানবন্দর থানায় রোমান বাদি হয়ে ডাকাতির মামলা করেন। তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সিআইডির এসআই আকসাদুজ্জামান ছিলেন ওই চক্রের প্রধান।

সম্প্রতি একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় সিআইডির সঙ্গে গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসে। ওই অডিওতে এক নারী ও এক পুরুষের কথোপকথনে কোটি টাকার বেশি লেনদেনের কথা এসেছে।

সিআইডির উপপরিদর্শক আকসাদুজ্জামানের দাবি, এটা তার স্ত্রীর সঙ্গে মামলার তদন্ত দেখভালকারী ডিবি কর্মকর্তা কায়সার রিজভী কোরায়শির কথোপকথন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাফিজ আকতার বলেন, 'একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে বড় অংকের টাকা লেনদেনের কথা বলা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি সেই টাকা কোথা থেকে এল, আমাদের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা- সব বিষয় আমরা খতিয়ে দেখব।'

এর আগে এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছিলো। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানেও এসেছে এসআই আকসাদুজ্জামানের নাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা