অপরাধ

আ.লীগ নেতার নির্দেশে ছাত্রলীগ কর্মীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের নির্দেশে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ছাত্রলীগের কর্মী শারাফাত হোসেন ওরফে সোহানকে হত্যা করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম এবাদত সিদ্দিকীকে অভিযুক্ত করে অভিযোগপত্র যশোর আদালতে দেয়া হয়েছে। আদালত তা গ্রহণ করে শুনানির দিন ১৮ অক্টোবর ধার্য করেছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শারাফাত হোসেন হত্যা মামলায় এবাদত সিদ্দিকীসহ (৪৬) সাতজনকে আসামি করা হয়েছে। অন্য ছয়জন হলেন যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মেহেদী হাসান (২৮), সোহেল রানা (৩৩), নাজমুল হাসান ওরফে রাজু (২৪), আবদুর রশিদ (৪৭), রহিম হোসেন (২৩) ও আমীর আলী (৫৪)। পুলিশের তালিকায় এবাদত সিদ্দিকীকে পলাতক দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু জানান,
ছাত্রলীগ কর্মী হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয় প্রমাণিত হওয়ায় অভিযোগপত্রে সাতজনকে আসামি করা হয়েছে।

এদিকে, হত্যা মামলার অভিযোগপত্রে কাউন্সিলর এবাদত সিদ্দিকীকে আসামি করা হলেও তিনি এখনো নিজ পদে বহাল আছেন। তবে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত জানান, আইন অনুযায়ী কোনো মামলার অভিযোগপত্রে আসামি হিসেবে কোনো জনপ্রতিনিধির নাম এলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওয়ার্ড কাউন্সিল এবাদত সিদ্দিকীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আদালতে দেয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় ৭ মে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের সাইক্লোন শেল্টারকেন্দ্রে স্থানীয় মানুষের মধ্যে টাকা বিতরণ করা হয়। কাউন্সিলর এবাদত সিদ্দিকীসহ তার লোকজন ওই টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় এবাদতের লোকজনকে মুঠোফোনে ডেকে ডেকে টাকা দেওয়া হয়। তখন লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক জসিম প্রতিবাদ করলে কাউন্সিলর এবাদত তাকে চড়-থাপ্পড় মারেন। অন্যরাও তাকে মারপিট করেন। এটা দেখে জসিমের স্ত্রী ফতেমা বেগম এগিয়ে গেলে তার পরনের শাড়ি টেনে ও মারধর করে শ্লীলতাহানি করা হয়।

এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মী ও একই গ্রামের শারাফাত হোসেন ও কুদ্দুসকে আসতে দেখে এবাদতের নির্দেশে তাদেরও বেধড়ক পেটানো হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় শারাফাতসহ (সোহান) কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে শারাফাত মারা যান। পরে শারাফাতের চাচা আবুল কালাম আজাদ বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা