অপরাধ

ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাসান নগর ইউনিয়নের সুইস ঘাট এলাকায় ডাকাতির টাকা ও মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আটককৃত মো. হামিদ (২৫) ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, আজ সেই ডাকাতির মালামাল ও টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করে তারা। এ সময় ভাগাভাগির নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাকাতরা। পরে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও হামিদ ডাকাতকে আহত অবস্থায় আটক করে তারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বলেন, আহত অবস্থায় হামিদকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। তবে সে ডাকাত কি না এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা