অপরাধ

ত্ব-হার চাঞ্চল্যকর তথ্য সিটিটিসির কাছে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নব্য জেএমবির সামরিক শাখার প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)। সংশ্লিষ্টরা বলছেন, তদন্তে নব্য জেএমবির সদস্যদের ‘পাহাড়ে হিজরত’ কর্মসূচির তথ্য জানা গেছে। আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ওয়াজের প্রভাবের কথাও উঠে এসেছে।

সিটিটিসি সংশ্লিষ্টরা বলছেন, নব্য জেএমবির সদস্যরা সাংগঠনিক কার্যক্রম চালানো এবং গ্রেপ্তার এড়ানোর জন্য বান্দরবানের পাহাড়ে ‘হিজরত’ করেন। এ উদ্দেশে তারা ৩ থেকে ৪ মাসের জন্য বাসা থেকে বেরিয়ে পড়েন। পাহাড়েই তারা থাকা-খাওয়াসহ সাংগঠনিক সব ধরনের কার্যক্রম চালান। সেখান থেকেই তাদের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। নব্য জেএমবির সদস্যরা পাহাড়ে স্থায়ীভাবে থাকা ও প্রশিক্ষণের জন্য জমি কেনার চেষ্টাও করছিলেন।

রংপুরের আবু ত্ব-হা এক সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ থাকার পর গত ১৮ জুন উদ্ধার হন। পুলিশ জানিয়েছিল, আবু ত্ব-হা তার ৩ সঙ্গীসহ ‘ব্যক্তিগত কারণে’ আত্মগোপন করেন। তবে সেসময় এর বেশি কিছু কোন পক্ষ জানায়নি।

সিটিটিসি বলছে, পাহাড়ি এলাকায় ‘হিজরত’ থেকে ফিরে সম্প্রতি গ্রেপ্তরর হওয়া নব্য জেএমবির এক সদস্য জিজ্ঞাসাবাদে জানান, বান্দরবানের থানচিতে টিঅ্যান্ডটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে জঙ্গি সংগঠনের পড়াশোনা করেন তিনি। সেখানে তিনি চার মাস অবস্থান করেন। দলের নেতাদের পরামর্শে প্রশিক্ষণের জন্য জায়গা খোঁজা শুরু করেন।

সিসিটিসির তদন্ত কর্মকর্তারা বলছেন, আবু ত্ব-হা জঙ্গিবাদে সরাসরি না জড়ালেও তার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে। আবু ত্ব-হার ইউটিউব চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক ওয়াজ রয়েছে। এসব ওয়াজ শুনে নব্য জেএমবিসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা উদ্বুদ্ধ হয়ে থাকেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা