অপরাধ

পুলিশের উপর হামলায় গ্রেফতার ১৪ 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক-অস্ত্রসহ ছয় মামলার আসামি মোহাম্মদ হাবিব প্রকাশ মগুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা। এ ঘটনায় সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দুল ইসলামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন টেকনাফ মডেল থানার এসআই মহিউদ্দিন,রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বুধবার দুপুরে মাদক -অস্ত্রসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওই সময় স্থানীয় ইউপি সদস্য সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা লোহার রড, দা, কিরিচ নিয়ে এসে ইটপাটকেল ছুঁড়ে পুলিশের উপর হামলা চালায় এবং হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাতে আসামির বসত বাড়ির সামনে থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪৪ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই এলাকায় অভিযান চালিয়ে এক জনপ্রতিনিধিসহ ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা