অপরাধ

পিয়াসার দুই সহযোগীর রিমান্ড মঞ্জুর

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি গ্রেফতার মডেল পিয়াসার দুই সহযোগী মিশু হাসান ও জিসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে আদালত মিশু হাসানের পৃথক তিন মামলায় ৯ দিনের ও জিসানের পৃথক দুই মামলায় ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদের আদালত রিমান্ডের এই আদেশ দেন।

এদিন ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান খান পর্নোগ্রাফি ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় মাসুদুল ইসলাম ওরফে জিসানের ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমাম রাজন আসামি শরফুল হাসান ওরফে মিশু হাসানের মাদক, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এর বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদের আদালত জিসানের পর্নোগ্রাফি মামলায় একদিন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি মিশুর মাদক মামলায় তিনদিন, পর্নোগ্রাফি মামলায় একদিন ও অস্ত্র মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের কথা জানায় র‍্যাব। র‍্যাব জানায়, সম্প্রতি রাজধানীর গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন অঞ্চলে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়। র‍্যাব এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে মঙ্গলবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে (৩৯) আটক করা হয়।

এ সময় ১টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি বিলাসবহুল ফেরারি মডেলের গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় জাল মুদ্রা ৪৯ হাজার ৫০০ রুপি উদ্ধার করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা