অপরাধ

তবু থামছে না মানুষ

ফারুক আহমাদ আরিফ

কঠোর লকডাউনে ঢিলেঢালাভাব বিরাজ করছে সর্বত্র। বুধবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। বিধিনিষেধ মানাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে-ঘাঠে-রাস্তায় কাজ করলেও মানুষের ঢল কমানো বা থামানো যাচ্ছে না। বিনা কারণে তারা রাস্তায় বেরিয়ে আসছেন। চলতি মাসের সাত দিনে শুধু রাজধানীতেই ৪ হাজার ৯১ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে আইন অমান্য করার কারণে। একদিনেই জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। তবু থামছে না মানুষ, বিনাকারণে করছে ঘোরাফেরা।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলা কঠোর লকডাউনের সাতদিনে রাজধানীতে ৪ হাজার ৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে প্রথম দিন পাঁচশ ৫০ জন, দ্বিতীয় দিনে তিনশ ২০ জন ও তৃতীয় দিনে ছয়শ ২১ জন, চতুর্থ দিন ছয়শ ১৮ জন ও পঞ্চম দিনে চারশ ১৩ জন, ষষ্ঠদিন ৪৬৭ জন ও সপ্তমদিনে ১১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ হতে ৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। তা ছাড়া (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধের সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে।
স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে নাগরিকদের।

সপ্তমদিন: আজ বুধবার (৭ জুলাই) সপ্তমদিনে শুধু রাজধানী ঢাকাতেই ২০ লাখ ৪০ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায়। কঠোর বিধিনিষেধের ৭ম দিনে রাজধানীর বিভিন্ন থানায় এক হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এদিন ডিএমপি ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অন্যদিকে মোবাইলকোর্টে ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। কোনো কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া এবং যত্রতত্র ঘোরাফেরার জন্য ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ষষ্ঠদিন: রাজধানীতে ডিএমপি ও ট্রাফিক বিভাগ পৃথকভাবে মোট ২৭ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ডিএমপি চারশ ৬৭ জনকে গ্রেফতার করেছে। তা ছাড়া ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করে। তা ছাড়া ট্রাফিক বিভাগ এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

পঞ্চমদিন: পঞ্চমদিন সোমবার (৫ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় রাজধানীর ঢাকায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করা হয়। তা ছাড়া ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

চতুর্থদিন: চতুর্থদিন রাজধানীতে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করে।

তৃতীয়দিন: তৃতীয়দিন শনিবার (৩ জুলাই) রাজধানীতে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই সময়ে ৩৪৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।

দ্বিতীয়দিন: দ্বিতীয়দিন শুক্রবারে ৩২০ জনকে গ্রেফতার করে পুলিশ। মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রথমদিন: প্রথমদিনে রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করে সাজা দেয়া হয় ৮ ব্যক্তিকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়। ২৭৪টি গাড়িকে মামলা দেয়া হয়। আটক করা হয় ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রাখা হয়েছে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ; জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান্ত্রিক বাহন চলাচেলেও রয়েছে নিষেধাজ্ঞা। জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ঘরে থাকার। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা