অপরাধ

ভার্চুয়াল শুনানিতে ৭৩ হাজার জামিন

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধের মধ্যে ৫৫ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে জামিনে মুক্তি পেয়েছেন ৭৩ হাজার হাজতি। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বুধবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

গত ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসের এই তথ্য জানান তিনি। এই সময়ে এক লাখ ৪৩ হাজার ৯৬১ টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৭৩ হাজার ৭৫ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন।

বিশেষ কর্মকর্তা আরো জানান, গত ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালে কোনো কোনো জেলায় স্থানীয় 'বিধি-নিষেধের' কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ৪২০ জন কারাবন্দি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা