অপরাধ

দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দেড় কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ জুন) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরফরিদ এলাকা থেকে ৪৮ হাজার ইয়াবা বড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন ট্রাকচালক মো. ফরহাদুর রহমান শাওন (৩১) ও মো. তৌফিক (২১)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার ঈদগাঁও কাঁচাবাজার এলাকায়।

র‌্যাব জানায়, শুক্রবার বিকেলে একটি ট্রাকে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে চোরাকারবারিরা এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল চরফরিদ এলাকায় অবস্থান নেয়। তখন চেকপোস্টের দিকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে চালকসহ দুজন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। তখন ট্রাকের এয়ার সিলিন্ডারের মধ্যে লুকিয়ে রাখা ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সবের বাজারমূল্য প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা