অপরাধ

অভিনব কৌশলে মাদক পরিবহন

সান নিউজ ডেস্ক : দেশের সীমানায় কড়া নিরাপত্তার মধ্যেও পার্শ্ববর্তী দেশগুলো থেকে অভিনব কৌশলে দেশে আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক থেকে দেশকে বাঁচাতে আইন শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা। সীমান্ত দিয়ে মাদক কারবার বন্ধে আরো কঠোর হওয়ার পরামর্শ পুলিশের।

মাদকের কারবার বন্ধে প্রতিনিয়ত চলছে অভিযান। তবুও নিত্য নতুন কৌশলে মাদক পরিবহণ ও ব্যবসা চালিয়ে যাচ্ছে অপরাধী চক্র। মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী পরিবহণ সংশ্লিষ্টরাও।

সম্প্রতি টেকনাফ থেকে পেটে মাদক নিয়ে ঢাকায় ফেরার পথে, গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এক দম্পতি। তাদের হাসপাতালে নিয়ে এক্স-রে করে পাকস্থলিতে মেলে ইয়াবা। জীবনের ঝুঁকি নিয়ে পেটে বয়ে আনা ইয়াবা পায়ুপথে বের করে, তা বিক্রি করা হয়।

আটককৃত নারী জানান, 'ওইখানে হোটেলে উঠেছিলাম, সকালে উঠলাম বিকেলের মধ্যে কাজ শেষ করে আমরা আবার বাসে উঠলাম।'

আটককৃত পুরুষ জানান, 'আমাদের বলার পর আমরা আগ্রহী হই। পিছুটান আছে কিছুটা। আমাদের প্রতি পিসে ১০ টাকা করে দিয়েছে।'

পুলিশ বলছে, প্রতিনিয়ত অভিযান চালালেও, এতে জনগণ সম্পৃক্ত না হলে মাদকের কারবার নির্মূল সম্ভব নয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, 'ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় স্পষ্ট বলা আছে কোন সাধারণ নাগরিকের সামনে যদি কগনিজিবল অফেন্স বা ধর্তব্য অপরাধ সংগঠিত হয়, তবে ওই নাগরিক ওই অপরাধীকে ধরবেন, ধরে নিকটবর্তী থানায় নেবেন বা নেয়ার ব্যবস্থা করবেন। ইয়াবা বা মাদক আইটেম একটা ধর্তব্য অপরাধ।'

মাদক কারবারি ধরতে স্থানীয় পুলিশ সহযোগিতা না করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান, পুলিশের এই কর্মকর্তা। মশিউর রহমান আরো জানান, 'থানা পুলিশ বা পুলিশের কোন ব্যক্তি কোন অপরারগতা বা অসহযোগিতা করলে সেই পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবং এটার ব্যাপারে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা একেবারে কঠোর নির্দেশনা দিয়েছেন।'

ফেন্সিডিল, ইয়াবার মতো মারণঘাতী মাদক পাশের দেশগুলো থেকে সীমান্ত দিয়ে ঢুকে ছড়ায় সারাদেশে। তাই সীমানা নজরদারিতে আরো কঠোর হওয়ার পরামর্শ পুলিশের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা