অপরাধ

গুলিস্তানে ৩৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে শহিদুল ইসলাম (৩৮) নামে এক ট্র্যাভেল এজেন্সি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেফতারদের নাম জানাননি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।

এর আগে, গত রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে আহত শহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ছিনতাইয়ের পর আহত শহিদুল জানিয়েছিলেন, তার এমএস শহিদুল ইখওয়ান এন্টারপ্রাইজ নামে ইমপোর্ট ও সাপ্লাইয়ের ব্যবসা রয়েছে। গত রোববার দুপুরে বংশালে বন্ধু রানার কাছ থেকে ব্যবসায়ের ৩৫ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে রিকশায় মতিঝিল যাচ্ছিলো। মতিঝিল সিটি ব্যাংকে নিজের একাউন্টে টাকাগুলো জমা রাখার কথা ছিল। বেলা আড়াইটার দিকে গুলিস্তান টেম্পুস্ট্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় ৫-৬ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এরপর তার বাম চোখের নিচে ছুরিকাঘাত করে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

পরে আহত অবস্থায় শহিদুল আরেকটি রিকশা নিয়ে পল্টন থানায় যায় অভিযোগ জানাতে। সেখান থেকে পুলিশ তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার (তদন্ত) আরিফুল ইসলাম ছুটে যান।

ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগ সুত্র জানায়, শহিদুলের বাম চোখের নিচে কাটা ক্ষত রয়েছে। এ ছাড়া তার ডান হাতে সামান্য আঘাত রয়েছে। তাকে ভর্তি রাখা হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা