অপরাধ

বিমানবন্দরে খাবারের গাড়িতে ৬০ পিস স্বর্ণ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় সন্দেহভাজন সাত জন আটক করেছে সংস্থাটি।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাতটায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় সংস্থাটি। এ ঘটনায় ইউএস বাংলার ক্যাটারিং সার্ভিসের কর্মীরা জড়িত বলে ধারণা করছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিয়াজুর রহমান খান।

উড়োজাহাজটি জব্দ করা হতে পারে বলে জানিয়েছেন অভিযানে সম্পৃক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম।

আটক স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা হতে পারে। আটক সাত জনকে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা