অপরাধ

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের প্রায় নয় কেজি কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) এবং আসমা বেগম (৪২)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ছয়জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রথমে সাপের বিষ চোরাচালানের বিষয় অস্বীকার করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রাখা ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং বিষের ম্যানুয়াল বই, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে তারা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চোরাইপথে সাপের বিষ সংগ্রহ করে সরবরাহ করে আসছে। তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা