অপরাধ

ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় ব্লক কারখানার মিক্সার মেশিনে জড়িয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন শুভ (৩০)। তিনি ডেমরার সারুলিয়া রানীমহল এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরার রানীমহলসংলগ্ন ‘পসিবল কংক্রিট ইন্ডাস্ট্রি’ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শ্রমিকের দুটি পা ভেঙে যায়।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, সকালে কারখানায় ঢালাই মিক্সার মেশিনে কাঁচামাল ওঠানোর বক্সে নতুনভাবে তার পরিবর্তন করছিলেন শুভ। এ সময় অসাবধানতাবশত পা পিছলে মিক্সার মেশিনের পাখায় (কোদাল) জড়িয়ে যান তিনি।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতাবস্থায় শুভকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারখানাটির সরকারি অনুমোদনের বিষয়ে ওসমান গনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সরকারি কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।

এদিকে এ ঘটনায় কারখানার মালিক মো. ফকরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই কারখানার নতুন ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, কারখানার সরকারি অনুমোদনের বিষয়ে বা কোনো অনুমতিপত্র আছে কিনা তার জানা নেই।

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা