অপরাধ

১৫ দিন ধরে গণধর্ষণ, আটক ১

নিজস্ব প্রতিনিধি সাভার : সাভারের রাজাশন এলাকায় এক নারীকে ১৫ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণের পর ওই ধর্ষণকারীরা ওই নারীর শরীরের বিভিন্নস্থানে সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

এদিকে, সাভারের উলাইলে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাহিদ মিয়া (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ধর্ষক নাহিদ মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রুটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

সাভার মডেল থানা পুলিশ জানায়, ধর্ষিতা নারী সাভারের মজিদপুর ভাড়া বাড়িতে থেকে উলাইলের কর্ণপাড়া এলাকায় ডেনিটেক্স নামের পোশাক কারখানায় কাজ করতো। একই কারখানায় কাজের সুবাদে পোশাক শ্রমিক নাহিদ মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরই সূত্র ধরে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে নাহিদ মিয়া ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিলো।

পরে শনিবার সকালে আবারও ওই নারীকে ধর্ষণ করলে ধর্ষিতা সাভার মডেল থানায় নাহিদ মিয়াকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছে পুলিশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা