অপরাধ

চাঁদা না দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা,ছেলেও হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবেদা খানম (৬০) নামে এক বৃদ্ধাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গুরুতর আহতাবস্থায় ঢাকায় নেওয়ার পথে ওই বৃদ্ধা মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া মনিরামপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবেদা ওই গ্রামের আহম্মদ আলীর স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, ঘর নির্মাণ করার সময় ১০ হাজার টাকা চাঁদা দাবি ও রাস্তার কথা বলে ঘরের পাশ থেকে কিছু জায়গা ছাড়তে বলেন প্রতিবেশী মানিক মিয়া। এতে রাজি না হওয়ায় মানিক ও তার লোকজন বৃদ্ধা আবেদা খানম ও তার ছেলে সাইফুল ইসলামের ওপর বৃহস্পতিবার রাতে হামলা চালায়।

সে সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় ওই বৃদ্ধা ও তার ছেলেকে। পরে আহত দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবেদা খানমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা