অপরাধ

চাঁদপুরে ড্রামের ভেতর পাওয়া লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় হত্যা করে ড্রামের ভেতর লুকিয়ে রাখা যুবকের পরিচয় মিলেছে। তার নাম সিদ্দিকুর রহমান (৩৫)। সে কুমিল্লা দক্ষিণ উপজেলার কাজিপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে । চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার আগে মঙ্গলবার (১০ নভেম্বর) অজ্ঞাত পরিচয় হিসেবে সে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার ( ১১ নভেম্বর) সকালে নিহত যুবকের মা কুমিল্লা থেকে এসে ছেলের লাশ শনাক্ত করেন। এসময় তিনি জানান, তার ছেলে কুমিল্লা ইপিজেড এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার ছেলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরে না।

মায়ের অভিযোগ, দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশে ড্রামের ভেতর লাশটি পাওয়া যায়।

স্থানীয়দের সংবাদের মাধ্যমে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, নীল রঙের ড্রামের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। পরে ড্রামের মুখ খুলে ভেতরে কাপড় ও তুলা দিয়ে পেঁচানো জিন্সের প্যান্ট পরা এক যুবকের লাশ দেখতে পান তিনি।

ওসি আরও জানান, যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও নির্মমভাবে হত্যা করে যুবকের লাশ এখানে ফেলে চলে যায়।

এদিকে, লাশের সন্ধান পাওয়ার পর চাঁদপুর থেকে জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পিবিআই এবং সিআইডির ক্রাইমসিনের দলের সদস্যরা ঘটনাস্থলে যান। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার জানান, তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, নির্মম এই হত্যাকাণ্ডের মূল কারণ চিহ্নিত করা এবং যুবক ও হত্যাকারীদের পরিচয় পেতে পুলিশের কয়েকটি সংস্থা যৌথভাবে কাজ শুরু করেছে। যারা বা যে চক্র এই হত্যাকাণ্ডে জড়িত তারা খুব ঠাণ্ডা মাথায় যুবককে হত্যা করেছে। ওই যুবকের হাতের আঙুলগুলো থেঁতলে দেয়া হয়েছে।

হত্যা ঘটনায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক আব্দুল আউয়াল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা