অপরাধ

অন্ধ ও বধির সংস্থার কোটি কোটি টাকা আত্মসাৎ তৈমূর আলমের

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ৩০ বছর ধরে অন্ধ ও বধির সংস্থার সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ বধির সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। একই সঙ্গে ১৯৮৮ সাল থেকে তিনি সংস্থার আজীবন সদস্য পদ পান।

ক্ষমতাসীন থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে অন্ধ ও বধির সংস্থার অর্থ আত্মসাৎ, প্রতারণা, দুর্নীতিসহ এমন কোনো অনিয়ম নেই, যা তিনি করেননি। এডভোকেট তৈমূর আলম খন্দকার নিজে নিজে মজলুম নেতার খেতাব নিয়ে লুট করেছেন জাতীয় অন্ধ ও বধির সংস্থার কোটি কোটি টাকা। সেই টাকায় বর্তমানে আলিশান জীবন যাপন করছেন তিনি।

প্রতিবন্ধীদের টাকা লুটের জেরে চলতি বছর অনুষ্ঠিত অন্ধ ও বধির সংস্থার নির্বাচনে ভরাডুবি হয় তার। অন্ধ ও বধিররা তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে রাস্তায় বেরিয়েছে, করেছে আন্দোলন-সংগ্রাম। তাকে তলব করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনেও (দুদক)।

অনুসন্ধানে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ডেফ (বিএনএফডি) ঢাকার (জাতীয় বধির সংস্থা) সভাপতি ছিলেন হারিছ চৌধুরী আর সহ-সভাপতি ছিলেন তৈমূর আলম খন্দকার ও প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হারিছ চৌধুরী দেশ ছেড়ে পালালে গঠনতন্ত্র অনুযায়ী বিএনএফডির সভাপতির দায়িত্ব পান সিনিয়র সহ-সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার।

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জাতীয় অন্ধ ও বধির সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে বিএনপি জোটের আমলে খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর স্ত্রী জোছনে আরা চৌধুরীকে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান বরাদ্দ দেন তিনি সম্পূর্ণ বেআইনিভাবে।

এ ছাড়া বধির সংস্থার তহবিল তছরুপ করে অন্যদের সহায়তায় প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পৃথক ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। অন্ধ ও বধির সংস্থার অর্থ আত্মসাৎ করায় বধিররা রাস্তায় নেমে তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভসহ নানা ধরনের আন্দোলন করে। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বধির সংস্থার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান তৈমূর।

অনুসন্ধানে আরও জানা যায়, বিএনপি-জামায়াত জোট আমলে জাতীয় অন্ধ ও বধির সংস্থার সভাপতি পদে আসা এডভোকেট তৈমূর আলম খন্দকার সংস্থার লালবাগের জায়গা উদ্ধার করে সেখানে বধির স্কুল ও কলেজ স্থাপন করানো, অধুনিক জাতীয় বধির হাসপাতাল স্থাপন, জাতীয় বধির ব্যাংক স্থাপন, দেশের প্রতিটি জেলায় বধির স্কুল ও সংগঠন জোরালো করার ঘোষণা দেন।

আন্তর্জাতিক বধির সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত করাসহ জাতীয় ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করানোর স্বপ্ন দেখিয়ে দীর্ঘ সময় এই পদে বহাল থাকেন। অথচ এসব করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি। উল্টো বধির সংস্থার জমি ও সম্পদ পছন্দের লোকজনকে পাইয়ে দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে নিজের পকেট ভারী করেন।

২০০৩-০৭ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় তৈমূর আলম খন্দকার ঢাকার বধির স্কুলের জন্য লালবাগে এক একর এবং নরসিংদী বধির স্কুলের জন্য ৫০ শতাংশ জায়গা কেনেন। সে সময়ের বাজারমূল্যের তিন গুণ টাকায় জমিগুলো কেনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একটি সিন্ডিকেটের মাধ্যমে নিজে আর্থিক লাভবান হতেই এই জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে সে সময়।

এ ছাড়া বিআরটিসির চেয়ারম্যান হিসেবে ৪০ জন বধিরকে দুই লাখ টাকা করে ঘুষ গ্রহণের মাধ্যমে তিনি বিআরটিসিতে চাকরি দেন। জাতীয় বধির হাসপাতাল নির্মাণ করার জন্য কয়েক কোটি টাকার চাঁদাবাজি করে সামান্য কিছু টাকা হাসপাতাল তহবিলে জমা করেন। এ ছাড়া অনিময় ও দুর্নীতির অভিযোগে সংস্থার স্থগিত ও বাতিলকৃত তার পছন্দের ৫৫ জন আজীবন সদস্যের হাইকোর্টে মামলা করে ফের সংস্থার সদস্য পদ ও ভোট দেওয়ার ব্যবস্থা করেন তৈমূর।

এ ছাড়া পছন্দের লোকজনকে সংস্থায় ইচ্ছামাফিক নিয়োগ ও সদস্য পদ দেন তিনি। এসব ঘটনায় ২০১৫ সালের ১২ আগস্ট তৈমূরকে নোটিশ জারি করে দুর্নীতি দমন কমিশনে তলব করেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম। শুনানিতে সন্তোষজনক জবাব দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

তা ছাড়া চলতি বছরের ১৮ জানুয়ারি অন্ধ ও বধিররা তার বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। তৈমূরের দখল থেকে মুক্তি চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ায় তারা। সংস্থার অর্থ আত্মসাতের মামলা থাকলেও চতুর আইনজীবী তৈমূর কৌশলে মামলাগুলো ধামাচাপা দিয়ে রেখেছেন।

এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে এডভোকেট তৈমূর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা