অপরাধ

বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাবার ছোড়া ইটে মাদকসেবী এক ছেলের মৃত্যু হয়েছে। নিহত ছেলের নাম মো. সনু। শনিবার গভীর রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট পুলিশ ফাঁড়িসংলগ্ন রেলওয়ে কলোনির বস্তিতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম মো. ভলু (৬০)।

তিনি শহরের গোলাহাট রেলওয়ে কলোনি বস্তিতে বসবাস করেন। তিনি পেশায় রিকশাচালক। বাবা ভলুর অভিযোগ, গত এক মাস আগে তার মাদকসেবী ছেলে মা-বাবাকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে তিনি স্ত্রী সাম্মাসহ (৫৫) পাশের উত্তরা আবাসন এলাকায় মেয়ের বাড়িতে থাকতেন।

শনিবার সকালে ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক মো. সনুর বাড়িতে বেড়াতে যান তার স্ত্রী সাম্মা। সেখানে ছেলের বউয়ের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে তার মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়।এ খবর রাতে জানতে পারেন বৃদ্ধ ভলু। তিনি স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে ছেলের ওপর ইট ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যায়।জানতে চাইলে নিহত সনুর মা সাম্মা বলেন, মাদকাসক্ত ছেলেকে তার বাবাই মেরেছে। তবে তিনি শাসন করতে চেয়েছিলেন, হত্যা করতে চাননি।

পুলিশের কাছে গ্রেপ্তার ভলু হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। রাতেই সনুর স্ত্রী সাজদা শ্বশুরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা করেন। আহাজারি করতে করতে তিনি বলেন, সকালে আমার শাশুড়ি হুমকি দিয়েছিলেন, তোর স্বামীকে আজ হত্যা করা হবে। এটা যে সত্যি ঘটবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। জানলে তিনি বাবার বাড়িতে যেতেন না বলে জানান। ঘটনার সময় সনুর স্ত্রী বাবার বাড়ি সৈয়দপুর শহরের সুরকিমিল মহল্লায় অবস্থান করছিলেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাটি মর্মান্তিক, এটি সামাজিক অবক্ষয়। মাদকব্যাধি এ জন্য দায়ী। বিষয়টির নেপথ্যে কী আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, সনুর মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত সনুর বাবা ভলুকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে অসুস্থবোধ করলে তাকে স্থানীয় ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা