অপরাধ

সাবেক দুলাভাই  ধর্ষণ করলো ১২ বছরের শালীকে

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভার পৌর এলাকার একটি মহল্লায় গত বুধবার ভোরে ১২ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে বিষয়টি সামনে আসে। পরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামালা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-বরিশাল জেলার অগৈলঝড়া থানার নিজামুদ্দিন (৩০) ও তার বাড়ির মালিক শরিফুল ইসলাম (৩৩)। ভুক্তভোগী পরিবারসহ শরিফুলের বাড়িতেই বসবাস করে।নিজামুদ্দিন সরদার ওরফে মিজান পেশায় গাড়িচালক এবং তাকে সহায়তা করা শরিফুল ইসলাম এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মামলা দায়েরের পর থেকে তারা পলাতক আছেন।

পুলিশ জানিয়েছে, শরিফুলের বাড়ির তিনতলায় পরিবারসহ বসবাস করে ভুক্তভোগী। নিজামুদ্দিনের সঙ্গে তার বড় বোনের বিয়ে হয়েছিল। কিন্তু নিজামুদ্দিনের চরিত্র ভালো না হওয়ায় তিন মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে নিজামুদ্দিন নানাভাবে তার সাবেক শালী ও তার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছিলেন।

গত বুধবার ভোরে ওই কিশোরী নিজের ঘর থেকে বের হলে নিজামুদ্দিন পেছন থেকে তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক শরিফুল ওই ঘরে ছিলেন। তারা দুজন কিশোরীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে মিমাংসার কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তারা দুজন। কিন্তু এ ঘটনায় থানায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে তারা পালিয়ে যান।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তারা জানান, নিজামুদ্দিন ও শরিফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা