অপরাধ

পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কারখানা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে নগরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনার বিচার দাবিতে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম (২৮), গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (৩৫) ও একই এলাকার আব্দুল আলীমের ছেলে বায়েজিদ হোসেন (৩০)।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার ওই নারী শ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ শাহাদাত হোসেন, বায়েজিদ হোসেন, আমিনুল ইসলামকে আটক করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদরত-ই-খোদা জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা