অপরাধ

তরুণীকে ডেকে গণধর্ষণ ভিডিও ধারণ, গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিবেদক, বান্দরান :

বান্দরবানে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে ভিকটিম বান্দরবান সদর থানায় এসে গণধর্ষণের অভিযোগ মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. রফিক ও মো. জিহাদ।

মামলায় বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহম্মদের ছেলে মো. রফিক (২৫), মৃত হেলাল মিয়ার ছেলে মো. জিহাদ (১৮) ও মো. জয়নালকে (৩০) আসামি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্ধ্যায় তাদের গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক ওই তরুণীকে শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে নেন জয়নাল। কথা বলার একপর্যায়ে সেখানে হাজির হন স্থানীয় দুই যুবক মো. রফিক ও মো. জিহাদ। পরে রফিক ও জিহাদ ভিকটিমকে বিভিন্নভাবে নাজেহাল করে গণধর্ষণ করেন এবং অশ্লীল ভিডিও ধারণ করেন। ধর্ষণকারী তিন যুবক ঘটনা কাউকে না বলার ভয় দেখান এবং জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলার প্রধান আসামি পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা