অপরাধ

অব্যবস্থাপনার জন্য নবাবী ভোজকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : লাইসেন্স ছাড়াই ব্যবসা, রেস্টুরেন্ট কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে খাদ্য সংরক্ষণসহ নানা অব্যবস্থাপনার অপরাধে ‘নবাবী ভোজ’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএফএসএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে ঢাকা মহানগরীর বেইলি রোড এলাকায় অবস্থিত ‘নবাবী ভোজ’ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে রেফ্রিজারেটর এবং রান্নাঘরে খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। এছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সব রেস্টুরেন্ট কর্মচারীর স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক, ক্রয়-বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নাঘর ও রেফ্রিজারেটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা