নরসিংদীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ
অপরাধ

নরসিংদীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এক কিশোরীকে (১৬) দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। ঘটনার এক সপ্তাহ পর সদর মডেল থানায় মামলা করেন কিশোরী।

৭ অক্টোবর রাত ১০টার দিকে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে এ সংঘবদ্ধ এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সদর মডেল থানায় মামলা করেন নির্যাতিতা কিশোরী। এর সঙ্গে জড়িত থাকায় রফিকুল ইসলাম (৫০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পালিয়ে যাওয়ার সময় শহরের নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার আকানগর এলাকার সাইজ উদ্দিনের ছেলে ও নরসিংদীর ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক। নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বলেন, ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে পরিবারসহ ভাড়া বাসায় থেকে স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন ওই কিশোরী।

পাশের কক্ষে পরিবারসহ ভাড়া থাকেন ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক বাঞ্ছারামপুর এলাকার রফিকুল ইসলাম। ঘটনার রাতে পরিবারের সদস্যরা বাসায় না থাকার সুযোগে ওই কিশোরীকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে যান রফিকুল। এ সময় দরজা বন্ধ করে তাকে আটক রেখে ফোন করে অজ্ঞাত আরও দুইজনকে ডেকে আনেন রফিকুল। পরে রফিকুলসহ তিনজন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। বুধবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ঘটনার দায় স্বীকার করেছেন। আজ তাকে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের ধরার চেষ্ট চলছে।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা