অপরাধ

 মায়ের সহযোগিতায় ৩ ছেলে খুন করলো বাবাকে 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থানাধীন দক্ষিণ বসিলায় বাবাকে খুনের অভিযোগ পাওয়া গেছে তিন সন্তানের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম লাল মিয়া (৪৫)। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শহর আলী জানান, হাজারীবাগের দক্ষিণ বসিলা ১৪৫ নম্বর নিজ বাসার দোতলায় থাকতেন লাল মিয়া। আর তিন ছেলে একই বাড়িতে আলাদা তিনতলায় থাকতেন। পারিবারিক কলহের জের ধরে ৭-৮ মাস আগে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীর আরজুদা বেগমও বাড়ির তিনতলায় ছেলেদের সঙ্গে থাকতেন। তিনি আরও জানান, তিন ছেলে মায়ের পক্ষেই ছিলেন। লাল মিয়ার ছেলে ও স্ত্রীর সঙ্গে সবসময় ঝগড়া লাগত। মঙ্গলবার দুপুরে ছেলেরা তার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন।

এ সময় স্ত্রী আরজুদা বেগম দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেন।শহর আলী দেখতে পান লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় বাসায় পড়ে আছে । পরে তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা