অপরাধ

টেকনাফে র‌্যাবের হাতে ৪০ হাজার পিছ ইয়াবা অস্ত্রসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : টেকনাফে র‌্যাবের হাতে ৪০ হাজার পিছ ইয়াবা ও অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, রোববার গভীররাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া উমরখাল ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার কালা মিয়ার ছেলে মো. শাহজালাল (১৯), রঙ্গীখালী এলাকার নবী হোসেনের ছেলে মো. খায়ের (১৯), উলুচামারী এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬), গাজীপাড়ার সাবের আহম্মদের ছেলে নুরুল আফসার (২২) ও উলুচামারী এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩)।

র্যাব জানিয়েছে, আটকরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য; তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উইং কমান্ডার আজিম বলেন, “ইয়াবা লেনদেনের গোপন খবরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করে।”

পরে তাদের শরীরে তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৮টি গুলি ও ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

সাননিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা