মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
অপরাধ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তানজিনা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের একটি গর্তে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তবে পুলিশ বলছে, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তানজিনা আক্তার রামচন্দ্রদী এলাকার শ্রমিক আফতাব উদ্দিন ওরফে আকতার হোসেনের মেয়ে। সে স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রী।

নিহতের বাবা আকতার হোসেন জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে আমরা সবাই ঘুম থেকে উঠি। নামাজের পর মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। সকালে তাদের বাড়ির পাশে একটি গর্ত তানজিনার মরদেহ দেখতে পায়।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার উদ্দিন জানান, তানজিনা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তাদের বাড়ির পাশের একটি গর্তে মরদেহ ফেলে দেয়। ঘটনার সংবাদ পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, তানজিনাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা