অপরাধ

বিয়ের প্রস্তাব  প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি : বিয়েতে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতেই বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ছাত্রীর বাবা।শনিবার (১৭ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

একই সঙ্গে ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।গ্রেফতারকৃতরা হলেন- বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামে সিরাজুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২০) ও একই গ্রামের এনামুল হকের ছেলে সুমন আহমেদ (২৪)।বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, গ্রেফতারকৃত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার এজাহারের বরাতে ওসি বলেন, দীর্ঘদিন ধরে বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের ওই ছাত্রীকে প্রথমে প্রেমের এবং পরে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল নাহিদ। কিন্তু এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রী।

শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধু সুমনকে নিয়ে ছাত্রীর বাড়িতে যায় নাহিদ। পরে ছাত্রীকে তুলে এনে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে নাহিদ। এ সময় নাহিদের বন্ধু সুমন পাহারায় ছিল। স্থানীয়রা ছাত্রীর চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।ওসি মনিরুজ্জামান মনির বলেন, ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা