সংগৃহীত ছবি
অপরাধ

সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতীরপুলের ইস্টার্ন প্লাজা মার্কেটে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তাদের গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন মার্কেটের কর্মচারীরা।

আরও পড়ুন : ট্রাফিক আইনে ১,৮০২ মামলা

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল জব্দ করা হয়।

সরজমিন সিসিটিভি ফুটেজ ও মার্কেট কর্মচারীদের থেকে জানা গেছে, সেনাবাহিনীর পরিচয়ে ৮ জনের একটি প্রতারক চক্র ইস্টার্ন প্লাজা মার্কেটে প্রবেশ করে এক ব্যাবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মার্কেটের কর্মচারীরা তাদের সন্দেহ করলে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। তখন মার্কেটের কর্মচারীরা তাদের পরিচয় পত্র দেখাতে বললে কোন পরিচয় পত্র দেখাতে পারেননি তারা। এসময় তাদের ধরে মার্কেটের নিচে নিয়ে আসা হয়। নিচে আসার পর তাদের সাথে আসা এটিএন বাংলার নামে কিছু ভুয়া সাংবাদিক পালিয়ে যায়। পরে চাঁদা দাবি করা দুইজনকে গ্যারেজের ভিতর অটক রাখা হয়। এরপর পুলিশ আসলে তাদের কাছে না দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা