দক্ষিণখান থানা
অপরাধ

বখাটে সৎ ছেলের হাতে ৫০০ টাকার জন্য খুন হন বাবা!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান থানার কোটবাড়ির চৌয়ারিরটেক এলাকায় মাত্র ৫০০ টাকার জন্য বখাটে সৎ ছেলের হাতে খুন হন মহর উদ্দিন ওরফে মিলন শেখ (৪৫)। হত্যার আগে ৪০০ টাকা দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি কিনে এনেছিল ঘাতক ইয়াসিন (১৫)।

সরেজমিনে রাজধানীর দক্ষিণখান থানা ও ঘটনাস্থল কোটবাড়ির চৌয়ারিরটেক এলাকায় ঘুরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইয়াসিন তার সৎ বাবা মিলন শেখকে ধারলো ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তার ভাইসহ এলাকার লোকজন উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিহতের ভাই ফখরুদ্দিন দুলাল ওরফে হৃদয় দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিসহ ইয়াসিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ইয়াসিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধু এলাকায়। সে দক্ষিণখানের কোটবাড়ীর চুয়ারিরটেক এলাকায় সৎ বাবার সঙ্গে ভাসমান অবস্থায় বসবাস করতো।

ইয়াসিনের স্বজনেরা জানান, ‘তার মা আছমা বেগমের প্রথম বিয়ে আজিজ নামের এক ব্যক্তির সঙ্গে হয়েছিল। সেই ঘরের সন্তান ইয়াসিন। আজিজ মারা গেলে মহর উদ্দিন ওরফে মিলন শেখের সঙ্গে আছমা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। সেই সংসারেই থাকতো ইয়াসিন’।

স্থানীয়রা জানান, 'ইয়াসিন এলাকার বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করতো। লেখাপড়াও ছেড়ে দিয়ে কোনো কাজকর্ম করতো না সে। প্রতিদিনের মতো হঠাৎ করেই শনিবার রাতে কোথাও থেকে এসেই তার সৎ বাবার কাছে ৫০০ টাকা চায়। না দিতে পারায় ক্ষিপ্ত হয়েই তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বুকে ঘায়েল করে।’

নিহতের ভাই দুলাল ওরফে হৃদয় বলেন, 'গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইয়াসিন তার বাবার কাছে ৫০০ টাকা চায়। পারিবারিক টানাপড়নের কারণে ইয়াসিনকে টাকা দিতে পারেনি তার বাবা। এজন্যই ক্ষিপ্ত হয়ে ইয়াসিন তার সৎ বাবাকে চাকু দিয়ে বুকে আঘাত করে। পরে তিনি মারা যান'।

তিনি বলেন, 'ইয়াসিনকে ছোটবেলা থেকেই পালছি আমার ভাই-ভাবিসহ আমরা। আমরাই ওরে বড় করে তুলছি। ইয়াসিন এলাকার বখাটে ছেলেদের সঙ্গে চলতো। আর বাসা থেকে টাকা নিয়ে গিয়ে খরচ করতো। এসব কারণে সে লেখাপড়াও করতো না, কোনো কাজও করতো না। কোনো কিছু চেয়ে না পাইলেই এলাকার খারাপ ছেলেদের ভয় দেখাতো।’

‘পুলিশ ইয়াসিনকে গ্রেফতারের পর চাকুটি উদ্ধার করে। তখন ইয়াসিন পুলিশকে বলে, '৪০০ টাকা দিয়ে ওর (সৎ বাবা) জন্যই কিনে আনছি'- বলেন নিহতের ভাই হৃদয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাসির বলেন, 'সৎ ছেলের হাতে বাবা খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সেই সঙ্গে হত্যাকারী ছেলেকে গ্রেফতার করা হয়েছে।’

এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা