বেনাপোল দিয়ে ট্রাকে টায়ার-ডিজেল-ফেনসিডিল পাচার!
অপরাধ

বেনাপোল দিয়ে ট্রাকে টায়ার-ডিজেল-ফেনসিডিল পাচার! 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে বাংলাদেশ ও ভারতের কিছু মূল্যবান পণ্য অভিনব পন্থায় চোরাচালানি হচ্ছে। আর এটা হচ্ছে ভারত থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকের কিছু অসাধু চালক ও হেলপারদের দিয়ে।

অভিযোগ রয়েছে, কোনো পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশের আগে চাকায় পুরনো টায়ার বদলে নতুন টায়ার লাগিয়ে আনেন ওই চালক ও হেলপাররা। এরপর তারা বেনাপোল বন্দর এলাকার কয়েকটি চিহ্নিত ভলকানাইজিং দোকানে গাড়ি মেরামতের ছলে নতুন টায়ার খুলে রেখে পুরনো টায়ার লাগিয়ে নেন। এভাবে তারা বাংলাদেশে ভারতীয় নতুন টায়ার চোরাচালান করছেন।

এরপর যখন বাংলাদেশ থেকে ভারতে ফিরে যান, সে সময় তারা স্থানীয় একটি চিহ্নিত চোরাচলান চক্রের কাছ থেকে কন্টেইনার ও ড্রামভর্তি ডিজেল তেল তাদের ট্রাকে উঠিয়ে ভারতে নিয়ে যান। এভাবে তারা বিপুল বৈদেশিক মুদ্রায় আনা ডিজেল তেল বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, বেনাপোল বন্দরের প্রধান সড়কের ছোট আঁচড়ার মোড় ও বাইপাস সড়কের ছোট আঁচড়া মোড় সংলগ্ন এলাকায় এই ডিজেল তেল পাচারচক্রটি অবস্থান করে। তারা বন্দর এলাকার লতিফ ফিলিং স্টেশন, শাহজালাল ফিলিং স্টেশন ও মিলন তেল পাম্প থেকে বড় বড় কন্টেইনারে করে তেল এনে ওই সব জায়গায় লুকিয়ে রেখে এবং সুযোগ বুঝে ওই সব ভারতীয় চোরাচালানি ট্রাকচালকদের গাড়িতে উঠিয়ে দেন।

আবার নতুন টায়ার পাচারকারী অনেক ভারতীয় চালক নিজেদের গাড়িতে ফেনসিডিলসহ নানাবিধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসেন। এরপর এপারের মাদকচক্রের হাতে তুলে দেন। যার দুই একটি চালান সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ট্রাকসহ জব্দ করেছে।

ট্রাফিক পুলিশের বেনাপোল ইনচার্জ সমর কুমার সমদ্দারকে ফোন দিলে তিনি বলেন, ‘এই বিষয়টি সম্পর্কে আমি তেমন কিছু জানি না।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা