সাভারে নীলা হত্যার প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার
অপরাধ

সাভারে নীলা হত্যার প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাভার রাজফুলবাড়িয়া কর্নেল ব্রিক ফিল্ডের পাশে পারভেজ এর বাসা থেকে রাত ৯টার দিকে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা ডিবি উত্তর তাকে গ্রেপ্তার করে।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের ওসি ইন্টিলেজেন্স নির্মল কুমার দাস।

এছাড়া শুক্রবার দুপরে মিজানুরের বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকার (৫০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল বলেন, রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন মিজানুর রহমান চৌধুরীর বাবা আবদুর রহমান (৬০) ও তার মা নাজমুন নাহার সিদ্দিকী (৫০)। আসামি আবদুর রহমান পরিবার নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থাকতেন। তবে নীলা হত্যাকাণ্ডের পরই মূল আসামি মিজানুর রহমানসহ তারাও আত্মগোপনে চলে যান।

আনোয়ারুল কবির বাবুল বলেন, এর আগে আজ বিকেলে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র ঘোষ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে প্রত্যেকের দুইদিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর চারীগ্রামে অভিযান চালিয়ে বখাটে যুবক মিজানুর রহমানের বাবা-মাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী নীলা রায়কে (১৪) ছুরিকাঘাত করে হত্যা করে বখাটে মিজানুর রহমান চৌধুরী। পরে নিহত নিলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে বখাটে মিজানুর রহমানকে প্রধান আসামি ও তার বাবাকে দুই নম্বর আসামি ও মাকে তিন নম্বর আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা (নং-৩৮) দায়ের করেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা