অপরাধ

মাকে হত্যা করে পুড়িয়ে মরদেহ গুম, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মা হাসি পাণ্ডেকে হত্যার পর পুড়িয়ে মরদেহ গুম করার অভিযোগে বড় ছেলে আকাশ পাণ্ডেকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মরদেহ পোড়াতে ব্যবহৃত কেরোসিনের বোতলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আকাশ পাণ্ডে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পাণ্ডের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের মাকে হত্যা ও পুড়িয়ে মরদেহ গুমের কথা স্বীকার করেছে সে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মা মানসিক রোগী হাসি পাণ্ডের কাছে খাবার চায় ছেলে আকাশ। এ সময় মা হাসি পাণ্ডে খাবার ফেলে দিয়ে বটি দিয়ে কোপ দিতে চাইলে আকাশ লাকড়ি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আকাশ একটি নৌকায় করে মরদেহ বাড়ি থেকে প্রায় ৪০০ ফুট দূরে নিয়ে যায়। সেখানে শুকাতে দেওয়া কাঠের স্তুপের উপর মরদেহ রেখে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেয়।

এ ঘটনার পর আকাশ মিথ্যা নাটক সাজিয়ে তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে এবং পরে তার বাবাকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ চারজনের বিরুদ্ধে মামলা করায়। এতে নিহত হাসি পাণ্ডের বাবা জুড়ান বাড়ৈ ক্ষুব্ধ হয়ে যৌতুকের জন্য মেয়েকে মারপিট করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জন পাণ্ডেসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্তে নেমে আসল ঘটনা উদঘাটন করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা