স্কুলছাত্রী হত্যার ঘটনায় আরও দুই জন গ্রেফতার
অপরাধ

স্কুলছাত্রী হত্যার ঘটনায় আরও দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নীলা রায় (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ চারীগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি মিজানুর এখনও ধরা ছোঁয়ার বাইরে।

গ্রেফতারকৃরা হলেন- সাভারের ব্যাংক কলোনী এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। হত্যা মামলায় আব্দুর রহমান দুই ও নাজমুন্নাহার তিন নম্বর আসামি।

নিহত নীলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। নীলা তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার ভাড়া থাকতো এবং স্থানীয় অ্যাসেড স্কুলের ১০ম শ্রেণিতে লেখাপড়া করতো।

র‌্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে নীলা রায় নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেন মিজানুর চৌধুরী। পরে তার বাবা নারায়ণ রায় বাদী হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ জেলার চারীগ্রাম থেকে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তারা এজাহারভুক্ত দুই নম্বর ও তিন নম্বর আসামি।

র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সাভার থানায় হস্তান্তর করা হবে। মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। তবে, তিনি এজাহারভুক্ত আসামি নন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা