সালথায় হামিদ খাঁন হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার
অপরাধ

সালথায় হামিদ খাঁন হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়বালিয়া গট্টি গ্রামের ইঞ্জিনিয়ার হামিদ খাঁন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন, বড়বালিয়া গ্রামের মৃত হাচিম মোল্যার ছেলে দাউদ খাঁন (৫৫) ও আইয়ুব খাঁন (৫২)।

গত ৬ জুন রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের রামদার কোপে হামিদ খানের (২৫) মৃত্যু হয়। নিহত হামিদ বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা শেষে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২১ সেপ্টেম্বর) মাগুরা জেলার সদর থানা এলাকা ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এর আগে একই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ওই দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁন ও আয়ুব খাঁনের সঙ্গে দীর্ঘদিন ধরে হামিদ খানের বিরোধ চলে আসছিলো। এর জেরে ধরে ভাতিজা হামিদের ওপর হামলা করেন চাচা দাউদ খাঁন, আয়ুব খাঁন ও তাদের ছেলেরা। হামলার সময় রামদার কোপ লাগে হামিদের মাথায়। পরে তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহত হামিদের বড় ভাই হাচান খাঁন (৩৫) সালথা থানায় হত্যা মামলাটি করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা