সোহাগ হত্যা: কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার
অপরাধ

সোহাগ হত্যা: কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার উত্তরখানের রাজবাড়ি এলাকায় কলেজশিক্ষার্থী মো. সোহাগ (২০) হত্যার ঘটনায় প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

গ্রেপ্তার হওয়া ওই দুই আসামি হলো মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০) ও হৃদয় (২২)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুইজনই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানান তিনি।

এএসপি সুজয় বলেন, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)-এর একটি দল। এসময় সেখান থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্য মামলার প্রধান দুই আসামি রাসেল ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি খ্রিস্টানপাড়ায় রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে পড়ায় এক রিকশাচালককে বকাঝকা ও মারধর করে কিশোর দুর্বৃত্তরা। তাই দেখে প্রতিবাদ করেন কলেজছাত্র সোহাগ। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর দুর্বৃত্তদের একজন সোহাগের পেটে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে উত্তরা নর্দার্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই মেহেদী হাসান সাগর বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল, হৃদয়, সাদ (২০), সাব্বির হোসেন (২০) ও সানি (২১) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করা হয়।

নিহত সোহাগ রাজধানীর উত্তরখান এলাকায় স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। করোনায় এইচএসসি পরীক্ষা না হওয়ায় টঙ্গীতে দুলাভাইয়ের শুঁটকির ব্যবসায় সহযোগিতা করছিলেন তিনি।

সান ‍নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা