সংগৃহীত ছবি
অপরাধ

ট্রেনে মিলল বিপুল কোকেন

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়ায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করে আড়াই কেজি কোকেন জব্দ করেছে।

আরও পড়ুন: সোনাসহ কেবিন ক্রু আটক

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান বলেন, মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে আড়াই কেজি কোকেন জব্দ করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

তিনি আরও বলেন, বুধবার বিকেলে বিজিবি জানতে পারে, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কোকেনের একটি চালান খুলনার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি মিরপুর রেলস্টেশনে থামলে বিজিবি টহলদল তল্লাশি চালিয়ে আড়াই কেজি কোকেন জব্দ করে। তবে কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা