ছবি: সংগৃহীত
অপরাধ

ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণ মামলায় সজিব কুমার বর্মন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

আটক সজিব কুমার বর্মন গাইবান্ধার সাঘাটা উপজেলার ধর্ষণ মামলার আসামি।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সজিব কুমার বর্মন গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাইটের সিসি ব্লক তৈরির কাজের দেখাশোনা করতো। সিসি ব্লকের পাশে ভিকটিমের বাড়ি হওয়ার সে মাঝে মধ্যে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতো। একপর্যায়ে ভিকটিমের সাথে সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন: ১৯ উপজেলার ভোট স্থগিত

গত ২৪ এপ্রিল সজিব ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে একটি বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিম চিৎকার করলে সজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ভিকটিমের সাথে বিয়ের মাধ্যমে মিমাংসার করার কথা বললে রাজি না হয়ে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভিকটিমের মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেন।

এর আগে রোববার (২৬ মে) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা থেকে সজিব কুমার বর্মনকে গ্রেফতার করা হয়। সজিব কুমার পীরগাছা উপজেলার পরেশ চন্দ্র বর্মনের ছেলে। তাকে গাইবান্ধার সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা