ছবি: সংগৃহীত
অপরাধ

চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন: শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন চৌকিদরের দোকানের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত দরবেশের ছেলে। অপরদিকে আটক সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার মৃত মো. হানিফের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনির জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে ২ ছিনতাইকারী যাত্রী সেজে রুবেলের অটোরিকশা ভাড়া করেন। পরে উপজেলার মিয়াধন চৌকিদার এলাকায় নির্জন সড়কে গিয়ে তারা রুবেলের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: ইয়াবাসহ পোষ্ট অফিসের কর্মচারী গ্রেফতার

এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারী ছোটনকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অটোচালক রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী পুলিশের পাহারায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই স্থানে ভিকটিমও চিকিৎসাধীন রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা