ছবি: সংগৃহীত
অপরাধ

বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আসামির মৃত্যুদণ্ড 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম ওরফে জহিরুল (৪০) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

আরও পড়ুন: সুবর্ণচরে ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি

রোববার (১২ মে) দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের (এপিপি) মো. সিরাজুল ইসলাম পল্টু।

রায়ের সময় আদালতে আসামি হাজির ছিলেন না। জামিনে যাওয়ার পর থেকে দীর্ঘদিন যাবত আসামি পলাতক রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম ওরফে জহিরুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নড়াইল গ্রামের আলাউদ্দিন ওরফে সিদ্দিক সাহার ছেলে। অপরদিকে নিহত ওরশেদ আলী (৬৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা নয়াবাড়ি মাগডাল গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

মামলার সূত্রে জানা যায়, আবর্জনা ফেলা নিয়ে নিহতের সাথে প্রতিবেশী বিপ্লব ডাক্তারের বিরোধ চলছিল। এর জের ধরে বিপ্লব ডাক্তারের বাড়ির কাজের লোক আসামি শহিদুল ইসলাম ওরফে জহিরুল গত ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০ দিকে নিহত ওরশেদ আলী বাড়ির পাশে আমগাছের নিচে পাটি বিছিয়ে তার ছেলে জাহাঙ্গীরকে (১১) সাথে নিয়ে বসে ছিল।

এ সময় আসামি জহিরুল তাকে তার হাতে থাকা গোবর ফেলার কোদাল দিয়া গলা লক্ষ্য করে ৩টি কোপ মেরে শ্বাসনালী কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই মারা যান ওরশেদ।

আরও পড়ুন: আইএলওর সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে

পরে এ ঘটনা নিহতের ভাতিজার বউ লাকি আক্তার দেখে ফেললে তাকে আসামি কোদাল নিয়ে মারতে যায়। হত্যার পর আসামি বিপ্লব ডাক্তারের বাড়ি যাওয়ার পথে গ্রামবাসী তাকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে। পরে নিহতের স্ত্রী রহিমা বিবি শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের (এপিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম পল্টু বলেন, আসামি গ্রেফতারের পর আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। রাষ্ট্রপক্ষের ৯ জন সাক্ষী উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য প্রদান করলে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যুদণ্ড দেন। আমরা এ রায়ে খুশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা