ছবি: সংগৃহিত
অপরাধ

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় খুটাখালী নদী থেকে জেলে ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাগরপথে একটি ট্রলারে করে ইয়াবার বড় চালান আসছে। পরে পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি একাধিক ড্রাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

ড্রামগুলোর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়ছে। এ সময় মাদককারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এটি এই বছরের সবচেয়ে বড় ইয়াবার চালান।

এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা