সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলে হত্যায় সৎমায়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে সৎমা আকলিমা আক্তার ছেলেকে বিষ খাইয়ে হত্যায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন: চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আকলিমা রাজবাড়ী সদর উপজেলার হাটবাড়ীয়া (শিবতলা) গ্রামের আক্কাস আলীর মেয়ে।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট সকালে গরু কেনার জন্য পাংশায় যান হযরত আলী। তার প্রথম স্ত্রী রেনু পারভীন গরুর ঘাস আনতে মাঠে যান। দুই স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে আকলিমা (দ্বিতীয় স্ত্রী) সৎছেলে রিপনকে কীটনাশক বিষ খাইয়ে দেয়। টের পেয়ে রিপনকে চিকিৎসার জন্য পাংশা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়। পরে হযরত আলী তার ছেলের মৃত্যুর সঠিক কারণ জানার পর পাংশা থানায় মামলা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা