ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার চান্দিনায় ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ৩ মৎস্য শ্রমিক। এ দুর্ঘনায় ট্রাক ড্রাইভারসহ মোট ৪ জন নিহত। আহতরা জানিয়েছেন নিহত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।

আরও পড়ুন: ফ্লাইওভারে দুর্ঘটনা, আহত ৭

মঙ্গলবার (১২ মার্চ) ভোররাত ৫টায় মনপুরা থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী হয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে মাছবাহী ট্রাকটি উল্টে এই দুর্ঘটনা ঘটে।

সূত্র বলছে, ভোলার মনপুরা উপজেলার ৬ ব্যবসায়ী গত সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মাছ বিক্রির জন্য নোয়াখালীর চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলো। নোয়াখালী থেকে কুমিল্লার চান্দিনা উপজেলা হয়ে যাওয়ার সময় ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে মাছবোঝাই ট্রাকটি ধাকা দেয়। আহতরা জানিয়েছেন মাছবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মাছের ঝুড়ির নিচে চাপা পড়ে ৩ মৎস্য মোকামি ও ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ট্রাকে থাকা আরও ৫ মৎস্য শ্রমিক মাছের ঝুড়ির চাপায় পড়ে আহত হয়।

আরও পড়ুন: রাজধানীতে নারী নিহত

ট্রাক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আকতার হোসেন (৩৮), মো. সুমন (২৮), মো. হাসিম পাটওয়ারী, মনির হোসেন (৩৫)। নিহত ৩ জনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে। এ ছাড়াও নিহত ট্রাক ড্রাইভার রফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায় অবস্থিত।

এ সময় দুর্ঘটনায় আহত ৩ জনকে চান্দিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম দুর্ঘটনার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অস্ত্রসহ নেতা গ্রেফতার

তিনি আরও জানান, নোয়াখালী থেকে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকটি চান্দিনার বেলারস এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে যায়। ট্রাকে থাকা ড্রাইভারসহ ৩ শ্রমিক ঘটনাস্থলেই মারা যায় এবং আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা