ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিক রানার মুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়ার প্রতিবাদ, তার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন: আগামীকাল বৃষ্টির সম্ভবনা

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক ফিরোজ আমিন সরকার রাসেল, তানভীর হাসান তানু, মঈনুদ্দিন তালুকদার হিমেল, সোহেল রানা, হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ ও সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ।

এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের অন্যন্য সদস্যরাসহ শিক্ষক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

বক্তারা বলেন, ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম আটকানো যাবে না। ইতিপূর্বে জিডিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে করা হচ্ছে। কোনোটাতেই ভয় পায় না সাংবাদিকরা।

এ সময় অনতিবিলম্বে সাংবাদিক রানার মুক্তি দাবি করে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও ওসির অপসারণ দাবি করেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা