সংগৃহীত
সারাদেশ

প্রেমের টানে মালয়েশিয়ার তরুনী লক্ষ্মীপুরে

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে ছুটে এসেছেন নুর আজেরা বিন্তি আজহা নামে এক তরুণী। বাংলাদেশের প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন তিনি। অনেকে আদর করে তাকে ছায়ান নামে ডাকে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে নারীর মৃতদেহ উদ্ধার

শুক্রবার (১ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামে রিয়াজের নিজ বাড়িতে ইসলামি তরিকায় আজহার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) রিয়াজের বাড়িতে আসেন আজহা। রিয়াজ পৌর ১২ নং ওয়ার্ড আবির নগর গ্রামের বাসিন্দা ও জামাল উদ্দিনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।

আরও পড়ুন : গন্তব্য ছিল ইতালি, যাচ্ছেন কবরে

খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজ মালয়েশিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে তার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর সেই প্রেমের টানে বাংলাদেশে রিয়াজের বাড়িতে আসেন আজহা।

রিয়াজ বলেন, ‘গত ৫ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাংলাদেশে এসেছি। নিজের এবং আজহার বাবা মায়ের সম্মতিতে আমাদের বিয়ে হচ্ছে। ছুটি শেষে আবারও আমরা মালয়েশিয়ায় ফিরে যাবো। আজহা অনেক ভালো মনের মানুষ মালয়েশিয়াতে তার একটা ছেলে বন্ধু ও নাই। এর জন্য তাকে আমি পছন্দ করেছি। প্রেমের শুরু থেকে তার সাথে রাতে ২ ঘন্টা কথা বলি। এখনো নিয়নিত তাই করছি। সে অনেক কেয়ারিং। আমার অনেক যত্ন করে।

আরও পড়ুন : নদী থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

আজহা বলেন, ‘বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছি। রিয়াজের পরিবার অনেক যত্নশীল। আমাদের পরিচয় ৬ বছর ধরে, ৫ বছর ধরে আমাদের সম্পর্ক। বিশেষ করে রিয়াজ অনেক কেয়ারিং। আমি তার চোখ দেখে ওর প্রেমে পড়েছি।

রিয়াজের স্বজনরা জানান, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। আমাদের সাথে অনেক গল্প করছে। আগে তো অনেকেই জেলার বাহিরে বিয়ে করতেই যেতো না এখন জেলার গন্ডি পেরিয়ে বিদেশে অনেকে বিয়ে করছে এখানকার খাবার দাবার তার খুব পছন্দ। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষরা। আজহা ইংরেজিতে কথা বলে, মাঝে মধ্যে কিছু কথা বাংলাতেও বলতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা