সংগৃহীত
সারাদেশ

সিলেটে ভাইয়া হাউজিংয়ের আবাসন মেলা শুরু

জেলা প্রতিনিধি : সিলেট নগরীর মির্জাজাঙ্গাল হোটেল নির্ভানা ইন এর হলরুমে ৪ দিনব্যাপী ভাইয়া হাউজিং আবাসন মেলা শুরু হয়েছে।

আরও পড়ুন : মসজিদে যাওয়ার পথে শিক্ষকের মৃত্যু

বৃহস্পতিবার সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইয়া হাউজিং লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. ফরহাদ উদ্দিন। ব্যবস্থাপক রিয়াজ মাহমুদে সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট ক্লাবের চেয়ারম্যান হানিফ আলম চৌধুরী।

আরও পড়ুন : কলা বাগান থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট অঞ্চলের জন্য সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেটকে মডেল হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। এ অঞ্চলে আবাসনসহ অন্যান্য ব্যবসার প্রসারে সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। মেয়র বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে প্রবাসী কল্যাণ সেল চালু রয়েছে। জমি-জমার মামলার ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রতা কমাতে আইনগুলোকে যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে। বিনিয়োগের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, মানসম্মত বাড়ি-ফ্ল্যাট নির্মাণ অনেকেরই সারাজীবনের স্বপ্ন। মানুষের সেই স্বপ্ন পূরণে ভূমিকা রাখেন আবাসন ব্যবসায়ীরা। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, ব্যবসাসহ সিলেট বিভাগ সব দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার উত্তরণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন : মদপানে দুই ব্যক্তির মৃত্যু

আবাসন ব্যবসায় বিনিয়োগের সমস্যা সমাধানে ভাইয়া হাউজিং লিমিটেড ভূমিকা রাখবে। সিলেট ক্লাবের চেয়ারম্যান হানিফ আলম চৌধুরী বলেন, নিরাপদ আবাসন সবার কাম্য। আবাসনের চাহিদা মেটাতে এ মেলা ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আবাসন মেলা। এদিকে মেলা উপলক্ষ্যে ভাইয়া হাউজিংয়ের টিউলিপ ভ্যালিতে থাকছে ১৫% বিশেষ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা