ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ভোলা প্রতিনিধি: ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন: সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস-এর সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।

আরও পড়ুন: শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

এ সময় বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, উন্নত জীবনের সোপান তৈরি করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোনো বিকল্প নেই। শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দফতর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।

আরও পড়ুন: নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাকসুদুর রহমান দেশের বিভিন্ন পরিসংখ্যানের পাশাপাশি জেলার বিভিন্ন তথ্য, মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রফতানি, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবনধারার পথে এগিয়ে যাওয়ার চিত্র উপস্থাপন করেন।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনলাইন ও অফলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পরিসংখ্যান মাকসুদুর রহমান, আনিছুর রহমান, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. মহিউদ্দিন ও উপজেলা পরিসংখ্যান তদন্তকারী পংকজ চন্দ্র সাহা প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা